২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্প মালিকদের দাবি বাস্তবায়নে গঠিত কমিটির সুপারিশ পর্যালোচনা

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি, নিরাপত্তা বিধান, হয়রানি বন্ধসহ পেট্রোল পাম্প মালিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নে গঠিত কমিটির সুপারিশ পর্যালোচনায় বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে পাম্প মালিক সমিতির সদস্য সচিব নাজমুল হক, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কমিটির প্রধান ও বিপিসি’র পরিচালক (মার্কেটিং) ইসহাক কমিটির সুপারিশ তুলে ধরেন। সুপারিশ নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়নে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, চলতি মাসের শেষ নাগাদ আর একটি সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।