২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চেয়ে বাংলাদেশের ব্যবসা খাতে আউট সোর্সিং-এর সুযোগ বেশি

কলকাতাস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট- এর সহযোগী অধ্যাপক স্বাগত রায় বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে আউট সোর্সিং সুযোগ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তিনি বলেন, স্বল্প খরচে বাংলাদেশে অনেক লোকের কর্মসংস্থান করা সম্ভব। এমনকি ভারত থেকে স্বল্প ব্যয়ে মেধাবী তরুন-তরুনী এখানে নিয়োগ সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বেসিস সফটএক্সপো - ২০০৫ তৃতীয় দিনের চিন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ’বাংলাদেশ বিজনেস প্রসেসিং আউট সোর্সিং’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক স্বাগত রায়। সেমিনারে বক্তব্য রাখেন বেসিসের সাবেক সাধারণ সম্পাদক আতিক-ই- রব্বানী।

বিকেলে ’ইউরোপের সুয়োগ থেকে উন্নয়নের দ্বার’ শীর্ষক সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বিশেষজ্ঞ ড. রির্চাড সাইকস। এ সেমিনারে তরুণ মেধাবীদের কর্মসংস্থানের বিষয়ে আলোচিত হয়।