২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইএফ ঋণ বন্ধ করা হয়নি: বাংলাদেশ ব্যাংকের গভর্ণর

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন সোমবার বলেছেন, ইকুইটি এবং উদ্যোক্তা তহবিল (ইইএফ) থেকে ঋণ দান প্রক্রিয়া বন্ধ করা হয়নি বরং অনুমোদনের আগে নতুন ঋণের পরিমাণ নির্ণয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সালেহউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এ তহবিল থেকে ঋণ দান বন্ধ করা হয়নি। নতুন ঋণ অনুমোদনের আগে প্রকৃত উদ্যোক্তারা যাতে এ সুযোগ কাজে লাগাতে পারে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন ধরণের উদ্যোক্তার জন্য একশ কোটি টাকার ঋণ অনুমোদিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা উদ্যোক্তাদের সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতে এ তহবিল থেকে ঋণ দানের বিষয়টিও খতিয়ে দেখছি।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, এ বছরের ৯ আগস্ট থেকে ইইএফ তহবিল থেকে ঋণ দান বন্ধ রাখা হয়। বাংলাদেশ ব্যাংক এখন আর নতুন কোনও ঋণ প্রস্তাব নিচ্ছে না বলেও সূত্র জানায়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, পূর্বে অনুমোদিত

প্রস্তাবগুলোই এখন আমরা ছাড় করছি এবং নতুন নির্দেশনার আলোকে পূর্বের প্রস্তাবগুলো যাচাই করা হচ্ছে, যা শিগগিরই অনুমোদন পাবে বলে ওই কর্মকর্তা জানান।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সফটওয়্যার উন্নয়ন খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তিনশ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে।