২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূবালী ও সিটি ব্যাংককে ‘প্রবলেম ব্যাংক’র আওতামুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দু’টি বেসরকারি ব্যাংককে ‘প্রবলেম ব্যাংক’র আওতামুক্ত করেছে। সরকার সূত্র সোমবার এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর থেকে পূবালী ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেডকে আর প্রবলেম ব্যাংক হিসেবে বিবেচনা করা হবে না।           

কেন্দ্রীয় ব্যাংকের  অফ সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এর আগে দুর্বল ব্যবস্থাপনা , আর্থিক সূচকের দুর্বলতা ও নিুমানের প্রেক্ষিতে এই দুই ব্যাংককে প্রবলেম ব্যাংক হিসেবে চিহ্নিত করেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর বিশেষ বিশেষ দুর্বল দিক চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের জন্যে ব্যবস্থাপনা বিভাগকে দিক নির্দেশনা দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক প্রবলেম ব্যাংকগুলোর কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপসহ সার্বিক কর্মকান্ড তত্ত্ববধান ও তদারকি করে।

নির্দেশনা অনুযায়ী  ধীরে ধীরে ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটতে থাকে এবং উভয় ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনা ও আর্থিক সূচক সংহত অবস্থানে ফিরে আসে।

পূবালী ব্যাংককে ১৯৯৩ সালে এবং সিটি ব্যাংককে ১৯৯৬ সালে প্রবলেম ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়।