২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি রবি মৌসুমে সারাদেশে ৭৫ লাখ হেক্টর জমিতে শীতকালীন ফসল চাষের কর্মসূচি গৃহীত

চলতি রবি মৌসুমে (২০০৫--২০০৬) সারাদেশে ৭৫ লাখ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার শীতকালীন ফসল চাষের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয় সূত্র একথা জানায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 08:49 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এবার ৪২ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের মাধ্যমে এক কোটি ৫০ লাখ ৫৩ হাজার ৭৫০ টন বোরো (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গম উৎপাদন করা হবে ছয় লাখ হেক্টর জমিতে। গমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ লাখ ২০ হাজার টন।

এক লাখ হেক্টর জমিতে ভূট্টা চাষের মাধ্যমে পাঁচ লাখ টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার আলু চাষ করা হবে চার লাখ হেক্টর জমিতে। আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ টন। ৬১ হাজার হেক্টরে মিষ্টি আলু চাষের মাধ্যমে ছয় লাখ ৭১ হাজার টন মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

৮০ হাজার হেক্টরে চিনা বাদাম চাষের মাধ্যমে এক লাখ ২৮ হাজার টন চীনা বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

ডাল জাতীয় ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ দুই হাজার হেক্টরে। মসুর, ছোলা, মটর, খেসারি, মুগ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার পাঁচশ’ টন।

পাঁচ লাখ পাঁচ হাজার হেক্টরে তেলবীজ ফসল চাষের মাধ্যমে পাঁচ লাখ ২০ হাজার টন সরিষা, সয়াবিন ও তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চলতি মৌসুমে দেড় লাখ হেক্টরে পেঁয়াজ চাষ করে সাড়ে আট লাখ টন পেঁয়াজ এবং ৬০ হাজার হেক্টরে রসুন চাষের মাধ্যমে তিন লাখ ১২ হাজার টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

আদা, হলুদ, মরিচ ও ধনিয়াসহ অন্যান্য মসলা জাতীয় ফসল চাষ করা হবে দুই লাখ ২৫ হাজার হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা করা হয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার টন।

চার লাখ ২৫ হাজার হেক্টরে শীতকালীন শাক সবজি চাষের মাধ্যমে ৫৩ লাখ সাড়ে ১২ হাজার টন শাক-সবজি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে অধিকাংশ শীতকালীন ফসলের চাষ শুরু হয়ে গেছে।