সংলাপের জন্য সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই
সংলাপের জন্য বিরোধী দলের প্রতি সরকারের আহ্বানকে ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন। তারা বলেন এর মাধ্যমে দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে শুক্রবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ’র সভাপতি মীর নাছির হোসেন বলেন, সংলাপে বসার জন্যে বিরোধী দলের প্রতি সরকারের আহ্বান একটি গুনগত পরিবর্তনের আভাস।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া তার বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেয়ার সময় বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে তাদের দাবি উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আপনারা সংসদে ফিরে আসুন এবং আপনাদের সকল সংস্কার প্রস্তাব উত্থাপন করুন। আমরা সংসদের ভিতরে ও বাইরে যে কোনও জায়গায় তা নিয়ে আলোচনা করব।
বিরোধী দলকে সংলাপে আহ্বানের প্রশংসা করে নাসির হোসেন বলেন, আমি এই প্রচেষ্টাকে স্বাগত জানাই। জাতীয় স্বার্থে নেতৃবৃন্দের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।
তিনি বলেন, দুই দলের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। আলোচনার মাধ্যমে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ের নিষ্পত্তি সম্ভব।
