২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ উৎপাদন বৃদ্ধিতে শহরাঞ্চলের জলাশয়ের পানির সঠিক ব্যবহারের ওপর বিশেষজ্ঞদের গুরুত্বারোপ

বিশেষজ্ঞরা মঙ্গলবার দুদিন ব্যাপি কর্মশালায় মাছ উৎপাদন বাড়ানোর জন্য শহরাঞ্চলের জলাশয়ের পানির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিশেষজ্ঞরা নীতি ও পরামর্শ সংক্রান্ত কর্মশালায় পরিবেশ বান্ধব মাছ উৎপাদন বাড়ানোর জন্য এ সংক্রান্ত বিধিবিধান সংশোধনের প্রতিও গুরুত্ব আরোপ করেন।

মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল করিম বলেন, শহরের জলাশয়ের মালিকের সঠিকভাবে ব্যবহারের জন্য বর্তমান প্রচলিত বিধি রয়েছে। শহরের জলাশয়ের মালিকের সঠিকভাবে ব্যবহারের জন্য প্রচলিত আইনের কার্যকর ব্যবহার ও সংশোধনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ফোরাম (বিএফআরএফ), অ্যাকুয়াকালচার ও ফিস জেনিটিক রির্সাচ ফোরাম (এএফজিআরপি-ডিএফআইডি) প্র্যার্কটিক্যল অ্যাকশান বাংলাদেশ এবং অ্যাকউটিক প্রি-আরবান সিস্টেমস ইন সাঊথ ইষ্ট এশিয়া (পিএপিইউএসএসএ)।       

যুক্তরাষ্ট্রের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ে উইলিয়াম লেসচেন’র সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন বিএফআরএফ সভাপতি অধ্যাপক আবদুল ওহাব, এএফজিআরপি-ডিএফআইডি’র তথ্য সম্বন্বয়ক অ্যানটন ইমমিনক  প্র্যার্কটিকেল অ্যাকশান বাংলাদেশ প্রধান মোহাম্মদ আলী।

উইলিআম লেসচেন বলেন, এ কর্মশালার মাধ্যমে দক্ষিন এশিয়ায় একটি প্লাটফর্ম গঠনের প্রচেষ্টা নেওয়া হবে যার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্য তথ্য বিনিময় হবে।

তিনি বলেন, শহরের জলাশয় কেন্দ্রিক মাছ উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন সত্ত্বাধিকারীর সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ কর্মশালায় সম্ভবনা ও সমস্যা আলোচিত হবে।

তিনি আরো বলেন, শুধু ঢাকা শহরে নয়, বরং দেশের অন্যান্য শহরের জলাশয় ব্যবহারের মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানোর বড় ধরনের সম্ভবনা রয়েছে।

খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এর প্রোগ্রাম কর্মকতা ড. মাহমুদুল ইসলাম কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন।

মাহমুদুল ইসলাম বলেন, পরিবেশ-বান্ধব অ্যাকুয়াকালচার উৎপাদনের মাধ্যম কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দ্ররিদ্র জনগণের  পুষ্টির ও আমিষের চাহিদা পূরণ সম্ভব।

তিনি বলেন, অ্যাকুয়াকালচার খাত্যে দাতারা সহায়তা করতে পারে। দাতা সহায়তা তথ্য বিনিময়ের পাশপাশি প্রযুক্তি হস্তান্তরে ভূমিকা রাখতে পারে।

দেশে অ্যাকুয়াকালচার উৎপাদনের ৩০ লাখ লোক নিয়োজিত রয়েছে এবং এ খাতের মাধ্যমে রপ্তানি আয় ৫ দশমিক ৭১ শতাংশ।