২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে বাৎসরিক রাজস্বের ১০ ভাগ দিচ্ছে ব্রিটিশ কোম্পানিগুলো: আনোয়ার চৌধুরী

বাংলাদেশের মোট বাৎসরিক রাজস্বের শতকরা দশ ভাগ দিচ্ছে ব্রিটিশ কোম্পানিগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

রাজধানীতে অনুষ্ঠিত ব্রিটিশ বিজনেস গ্র“পের (বিবিজি) এক আলোচনা সভায় মঙ্গলবার বক্তব্য প্রদানকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, ঐতিহাসিকভাবেই ব্রিটেন বাংলদেশে সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানও এ আলোচনায় অংশ নেন। সাইফুর রহমান বাংলাদেশে বিনিয়োগকারী ব্রিটিশ কোম্পানিগুলোর ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন।

ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ব্যাংকিং ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন খাতে কর্মরত প্রধান ৪০ টি ব্রিটিশ কোম্পানির সমন্বয়ে বিবিজি গঠিত হয়েছে।