২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাছের হ্যাচারি করে থেকে লাখপতি

মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে মাছের হ্যাচারি করে লাখপতি হয়েছেন খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামের মানিক লাল কুন্ডু (৪৩)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 08:37 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মাছ চাষে পারিবারিক ও সামাজিক বাধা এবং প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও নিজের একান্ত ইচ্ছা, একাগ্রতা, সততা আর সঠিক পরিকল্পনা তাকে এ সফলতা এনে দিয়েছে। সফলতার জন্য তিনি এ পর্যন্ত চারবার সরকারিভাবে পুরু®কৃতও হয়েছেন।

মানিক কুন্ডু বিডিনিউজকে জানান, মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত মাছ চাষের পিক সিজন। প্রতি সিজনে তার হ্যাচারি থেকে আটশ’ থেকে এক হাজার কেজি রেণু পোনা (মাছের বাচ্চা) উৎপাদিত হচ্ছে। এসব রেণু মাছের মধ্যে আছে রুই, সাইপে¬ন কাপ, জাপানী পুটি প্রভৃতি।

এ বছর থেকে মনো সেক্স নাইলোটিকা ও কচ্ছপের রেণু উৎপাদন শুরু করবেন বলে তিনি জানান।

তিনি ২০০৪ সাল থেকে হ্যাচারির লাভের টাকা দিয়ে সাতটি পুকুর এবং একশ’ বিঘা জমিতে ঘের কেটে পোনা মাছের চাষ করছেন। এসব ঘের থেকে বছরে এক থেকে দেড় হাজার মণ মাছ বিক্রি করছেন।

মানিক কুন্ডুর হ্যাচারি এবং ঘেরে প্রতিদিন অন্তত ২০ জন লোকের কর্মসংস্থান হচ্ছে। শ্রমিক খরচসহ সব ধরনের খরচ বাদে মানিক কুন্ডুর বছরে লাভ থাকছে ৩৫ থেকে ৪০ লাখ টাকা।

মৎস্য খাত উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি দুইবার জেলা এবং দুইবার উপজেলা পর্যায়ে পুরষ্কার পেয়েছেন।

মানিক কুন্ডু জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শেষ করে ১৯৯৮ সালে গ্রামে ফিরে এসে বাড়ির পুকুরে হ্যাচারি করেন এবং কোন প্রশিক্ষণ ছাড়াই কাজ শুরু করেন। তখন পুঁজি ছিল মাত্র ১০ হাজার টাকা।

তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার বন্ধু বিজ্ঞানের ছাত্র নুরুল আকন নান্নুর সাথে সাইন্স ল্যাবরেটরিতে গিয়ে ফিসারিজ শিক্ষক রফিকুন্নবীর সাথে পরিচয় এবং তার সান্নিধ্যে এসে মাছ চাষের প্রতি প্রবল আগ্রহ জন্মায়। তাই ব্যারিষ্টার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে এ পেশা বেছে নেন।

মানিক কুন্ডু ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি কোন মৎস্য কর্মকর্তা তাদের কোন খোঁজ খবর নেন না। সরকারি উদ্যোগ থাকলে এ পেশায় অনেক বেকার যুবকের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।