২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সুদের কারণে ক্ষুদ্র ঋণ জনজীবনে উন্নতি আনতে পারছে  না: সাইফুর রহমান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ক্ষুদ্র ঋণের সমালোচনা করে বলেছেন, অতিরিক্ত সুদের কারণে এ ধরনের ঋণ সাধারন জনগনের জীবনে কোন উন্নতি আনতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সিটি গ্র“প এবং জাতিসংঘের মূলধন উন্নয়ন ফান্ড (ইউএনসিডিএফ) আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় সোমবার সাইফুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, যেভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলছে, সেভাবেই যদি চলে, তাহলে হাজার বছরেও জনগণের ভাগ্যের তেমন কোন উন্নতি হবে না।

সাইফুর রহমান বলেন, আমরা  মাত্র ৪--৫ শতাংশ সুদে  এনজিওগুলোকে কোটি কোটি টাকা  ঋণ প্রদান করি। আর তারা দরিদ্র জনগণের কাছ থেকে সুদ নেয় ২০--২৫ শতাংশ হারে। 

তিনি গ্রামীন ব্যাংক, ব্র্যাক, আশা প্রভৃতি এনজিওর নাম উল্লেখ করে বলেন, তারা উচ্চ সুদে ঋণ প্রদান করে।

তিনি বলেন, ২৫ শতাংশ হারে সুদ না নিয়ে তারা পারতো ৮--৯ শতাংশ হারে সুদ নিতে।

বাংলাদেশ ব্যাংক গভর্ণর ড. ফখরুদ্দিন আহমেদ বলেন, এখন সময় এসেছে মাঝারি মানের উদ্যেক্তাদের ঋণ প্রদানের।

সাইফুর রহমান বলেন, ভুয়া কাগজপত্র দেখিয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।  তিনি বলেন, কাজের ভিত্তিইে ঋণ প্রদান করা উচিত। তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, তারা জনগনের ভাগ্য উন্নয়নে অনেক কাজ করছে।

অনুষ্ঠানে তিনজন ব্যক্তিকে এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়।

চারটি ভাগে এ পুরস্কার প্রদান করা হয়। সেরা ক্ষুদ্র ঋন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করা হয় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস),  সেরা সৃজনশীল উদ্যেক্তার পুরুস্কার পায় শামিমা খাতুন, ঝর্ণা বেগম সেরা নারী উদ্যোক্তা হিসেবে এবং রাবেয়া খাতুন সেরা উদ্যেক্তা হিসেবে পুরুস্কার পান।

৪০০ আবেদনকারীল মধ্য থেকে অনেক যাচাই বাছাইয়ের পর এদের পুরুস্কৃত করা হয়।

সোমবারের এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক বাংলাদেশ ব্যাংক পরিচালক ড. ফররুখ আহমেদ এবং সিটি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মামুন রশীদ।