২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগ

সরকার চায়ের উৎপাদন বাড়াতে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এর বাড়তি চাহিদা মেটাতে আরও এলাকা চা চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোশারফ হোসেন বিডিনিউজকে বলেন, ‘সমীক্ষার ভিত্তিতে আমরা ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে চা চাষযোগ্য ৪৬ হাজার হেক্টর জমি চিহ্নিত করেছি।’

মোশারফ বিডিনিউজকে বলেন, আমাদের বর্ধিত পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে উত্তরবঙ্গে ছয়টি ছোট চা বাগান কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশে নিবন্ধিত ১৬২টি বড় বাগানে চা চাষ হয়।

চা সমিতি কর্মকর্তা বলেন, ভারত, শ্রীলংকা এবং ইন্দোনেশিয়ার সাথে চা রপ্তানির ক্ষেত্রে আমরা তীব্র প্রতিযোগিতার সম্মুখিন হচ্ছি। এই দেশগুলো চা উৎপাদন বাড়াতে সম্বন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে।

বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমরা ইতোমধ্যে ময়মনসিংহের গারো পাহাড় অঞ্চলেও চা চাষযোগ্য জমির সন্ধানে সমীক্ষা চালিয়েছি। এলাকাটি চা চাষের যোগ্য হলেও তা বন মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় কোন কাজ করা যায়নি।’

সরকারের প্রতি অবকাঠামো নির্মানে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ের জেলাগুলোতে আগামী চার-পাঁচ বছরের মধ্যে চা বাগানের কার্যক্রম পরিচালিত হবে।

বোর্ডের অন্য এক কর্মকর্তা বলেন, সরকার উত্তরবঙ্গের বিশেষত পঞ্চগড় জেলার ক্ষুদ্র কৃষকদের চা চাষের কারণে জমি হারানোর জন্য ইতোমধ্যেই ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে।

তিন পার্বত্য জেলায় চা চাষযোগ্য জমি অধিগ্রহণের বিষয়ের উল্লেখ করে তিনি বলেন, চা বাগানের জন্য জমি সরকারি এবং বেসকারি মালিকানায় রয়েছে এবং বাগান চালু করতে আরো কিছু সময় প্রয়োজন।

একজন চা রপ্তানিকারক বিডিনিউজকে বলেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বাজারে বিপুল চা রপ্তানির সম্ভবনা রয়েছে। যদিও গত দশ বছরে এ অঞ্চলে দেশীয় চা রপ্তানি কমেছে।

বোর্ডের কর্মকর্তা জানান, দেশ থেকে ১৫ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়। এর মধ্যে ৮০ শতাংশই পাকিস্থানে রপ্তানি হয়।

সম্প্রতি শ্রমিক ইউনিয়ন, চা সমিতি এবং শ্রম মন্ত্রণালয় প্রতিনিধিরা পশ্চিম বঙ্গে বিভিন্ন চা বাগান ঘুরে দেখেন। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবিএম আবদুস সাত্তার।