২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষম তথ্যপ্রযুক্তি সমাজ গড়ে তোলার অঙ্গীকারে বিশ্ব শীর্ষ সম্মেলন সমাপ্ত

সুষম তথ্যপ্রযুক্তি সমাজ প্রতিষ্ঠার পথ আরও মসৃণ করে তোলার সর্বসম্মত সিদ্ধান্তের মধ্য দিয়ে তিউনিসে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলনের (ডব্লিউএসআইএস) দ্বিতীয় পর্যায় শুক্রবার সমাপ্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

প্রায় সাপ্তাহব্যাপী এ সম্মেলনে বিভিন্ন বিষয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা, আটটি পরিকল্পনা সেশনসহ ২৬৪ টি সংগঠনের ৩০৮ আনুষঙ্গিক কর্মসূচি আয়োজনের পাশাপাশি ৩৩ টি সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ১৯ হাজার লোক সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে অংশ নেয়।

শীর্ষ সম্মেলনে ১৭৪ রাষ্ট্রের জাতীয় প্রতিনিধিসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি কোম্পানি এবং সুশীল সামাজ সংগঠনের প্রায় ৮০০ প্রতিনিধিও অংশ নেয়।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ডিজিটাল ডিভাইসের সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা করেন। পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইটিএস) গুরুত্ব তুলে ধরে এর প্রসারের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার ব্যাপারেও অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষদিন শুক্রবার বিকালে বিশ্ব নেতৃবৃন্দ তিউনিস সম্মেলনের অঙ্গীকার এবং তিউনিস এজেন্ডা অনুমোদনের মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনকে ফলপ্রসূ করে তুলেন।

৮ম এবং চূড়ান্ত সেশনে আগত প্রতিনিধিদের সামনে বক্তব্য প্রদানকালে শীর্ষ সম্মেলনের সেক্রেটারি জেনারেল ইউশিও উৎসুমি জানান, এ শীর্ষ সম্মেলনের ভাবনা প্রথম আসে সাত বছর আগে আইটিইউ মেনিপলিস মাইনিয়াপলিস প্রতিনিধি সম্মেলন থেকে। দীর্ঘ চেষ্টার পরে আমরা ডব্লিউএসআইএস’র এ শীর্ষ সম্মেলন দুটি পর্যায়ে সমাপ্ত করতে পেরেছি। তিউনিসে এ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের এ দীর্ঘযাত্রার একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ডাব্লিউএসআইএস সম্মেলনের একটি প্রতিবেদন পেশ করবে উন্নত দেশগুলোতে এবং আরেকটি পেশ করবে উন্নয়নশীল দেশগুলোতে।

তিউনিস শীর্ষ সম্মেলনে আলোচনায় মুখ্য বিষয় ছিল ২০০৩ সালে জেনেভায় অনুষ্ঠিত ডব্লিউএসআইএস প্রথম পর্যায়ের সম্মেলনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, ইন্টারনেট শাসনপদ্ধতি, অর্থনৈতিক কৌশলসমূহ।

তিউনিস সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে একটি নতুন ইন্টারনেট গভর্মেন্ট ফোরাম (আইজেএফ) গঠনের প্রস্তাবে সম্মত হওয়া।

এছাড়া ডিজিটাল ডিভাইস বিষয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আলোচিত ২৫০০ বেশি প্রকল্প সম্মেলনে গৃহীত হয়েছে।

আগামী মাসগুলোতে সংগঠনের অন্যতম কাজ হচ্ছে জেনেভা এবং তিউনিস সম্মেলনের মাধ্যমে গৃহিত সিদ্ধান্তগুলো বাস্তাবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া।

সেক্রেটারি জেনারেল জানান, তিউনিসে গৃহীত এজেন্ডা অনুসারে কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে শিগগিরই ইউনেস্কো ও ইউএনডিপির সহায়তায় একটি বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকের মাধ্যমে বিশ্ব তথ্যসমাজের অবকাঠামো, বিষয়বস্তু ও উন্নয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২০০৬ সালের নভেম্বরে তুরস্কের আনাতোলিয়ায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং তথ্যসমাজকে পূর্ণাঙ্গ রূপদানের বিষয়ে কর্মপ্রক্রিয়া অব্যাহত থাকবে।