২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমজিএইচ গ্রুপের প্রচার ও জনসংযোগ কাজ করবে ইম্প্যাক্ট পিআর

দেশের শীর্ষস্থানীয় সাপ্লাই চেইন সলিউশন প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ মঙ্গলবার তাদের জনসংযোগ কাজের জন্য ইমপ্যাক্ট পিআর কে নিযুক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এমজিএইচ গ্রুপের মহাব্যবস্থাপক আব্দুর রহিম এবং ইমপ্যাক্ট পিআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান ঢাকায় এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দেশের প্রথম জনসংযোগ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট পিআর এমজিএইচ গ্রুপের অধীন কোম্পানীগুলোর জনসংযোগের কাজ করবে এবং মিডিয়া যোগাযোগ রক্ষা করবে।

এ বিষয়ে এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ বলেন, বাংলাদেশের প্রথম জনসংযোগ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত।

এ চুক্তির মাধ্যমে এমজিএইচ গ্রুপ তাদের কোম্পানি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে। এর মাধ্যমে গ্রুপের স্বচ্ছতাও অনেক বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।

এ প্রসঙ্গে ইম্প্যাক্ট পিআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান বলেন, এমজিএইচ গ্রুপ এফএমসিজি এবং মিডিয়া ডিষ্ট্রিবিউশন, বেসরকারী আইসিডি, শিপিং, এভিয়েশন, আইটি এবং জিডিএস খাতের একটি পরিচিত নাম।

তিনি বলেন, এই চুক্তি এমজিএইচ গ্রুপের বিপণন প্রচেষ্টাকে তরান্বিত করবে। ইম্প্যাক্ট পিআর এমজিএইচ গ্রুপের বাণিজ্য সম্প্র্রসারণে প্রভাবক ভুমিকা পালন করবে। তিনি আরো বলেন, ইম্প্যাক্ট পিআর নিজস্ব অভিজ্ঞতা ও দক্ষতার গুণে দ্রুত বিকাশমান ব্যবসায়িক অঙ্গণে কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে আসতে সক্ষম হয়েছে। সাংবাদিকতা ও জনসংযোগ কাজে সমান অভিজ্ঞতায় দক্ষ ইম্প্যাক্ট পিআর কোম্পানি অনুযায়ী সীমিত বাজেটে প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে।