বাংলাদেশ বাদে উন্নয়নশীল বিশ্বে বানিজ্য ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে
ব্যবসা বানিজ্যে উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উচ্চ পর্যায়ের হলেও অতিরিক্ত খরচ এবং ব্রাউজিং সুবিধা না থাকার কারণে বাংলাদেশে নেট ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়েনি।
জাতিসংঘের ব্যবসা এবং উন্নয়ন সংস্থা আঙ্কটাড’র এক রিপোর্টে বলা হয়, শিল্প সংস্থা গড়ে ওঠেনি, এমন এলাকায় ব্যবসা বানিজ্যে নানা রকম বাধা রয়েছে। রিপোর্টে বলা হয়, ইন্টারনেট সুবিধা থাকলে দ্ররিদ্র দেশগুলো ব্যবসা বানিজ্যে নানা রকম সুবিধা পায়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (আইএসপিএবি) সভাপতি আকরামুজ্জামান মঞ্জু বলেন, এদেশের ব্যবসা বানিজ্যে ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়েনি। তনি বলেন, দেশে ইন্টারনেট নিয়ন্ত্রন বা ভিওআইপি সংক্রান্ত কোন আইন না থাকায় এক্ষেত্রে সন্তোষজনক উন্নতি হয়নি।
সাবমেরিন কেবলের কাজ সম্পন্ন হলে এক্ষেত্রে সন্তোষজনক উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি না হলেও ব্যাংক ঋণসহ বেশ কয়েকটি ক্ষেত্রে ইন্টারনেটের অগ্রগতি সন্তোষজনক।
২০০৫ সালের অর্থনৈতিক রিপোর্টে বলা হয়, বিশ্বের উন্নয়নশীল বেশ কয়েকটি দেশে ব্যবসা বানিজ্য বিষয়ক তথ্য আদান প্রদান এবং গ্রাহক সেবায় ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
রিপোর্টে বলা হয়, ইউরোপের ৮৯ ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ইন্টারনেটের সাথে সম্পর্কিত। কিন্তু অনুনত বিশ্বে এ হার খুবই কম। তবে ত্রিনিদাদ এবং টোবাগোতে শতকরা ৭৭ ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ইন্টারনেটের সাথে সম্পর্কিত। সিঙ্গাপুরে শতকরা ৪৬ ভাগ, মরিসাসে পাঁচ এবং থাইল্যান্ডে নয় ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ইন্টারনেটের সাথে সম্পর্কিত।
রিপোর্টে বলা হয়, আফ্রিকার কয়েকটি দেশে নেট ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়ছে। এতে বলা হয়, ব্রডব্যান্ড সুবিধা আসায় এশিয়ার কয়েকটি দেশে দ্রুত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও অন্ন্নুত বিশ্বে এ হার কম।
