২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পে অর্ডার জালিয়াতি নিয়ে সোনালী ব্যাংকে তোলপাড়

একটি পে অর্ডার জালিয়াতি নিয়ে সোনালী ব্যাংকে এখন তোলপাড় চলছে। এর সাথে জড়িত থাকার দায়ে ব্যাংকের এখন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বহিস্কার ও গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ব্যাংকের জেনারেল ম্যানেজার শফিকুর রহমান জানান, কয়েকটি পে অর্ডারের বিপরিতে ৩৫ লাখ টাকা তোলা হয়েছে সোনালী ব্যাংকের স্থানীয় একটি অফিস থেকে।

পে অর্ডার এই জালিয়াতির ঘটনা মঙ্গলবার প্রকাশ হয়ে পড়ে।

সূত্র জানায়, সোনালী ব্যাংকের স্থানীয় একটি অফিস থেকে কোন টাকা না পাঠিয়ে ১২ লাখ টাকার একটি পে অর্ডার প্রদান করা হয়।

কামালউদ্দিন আহমেদের জেরিন এন্ড কোং গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ কল্যাণ সমবায় সমিতিকে ১২ লাখ টাকা প্রদান করে। বিন্তু সে টাকা রূপালী ব্যাংকে পৌঁছায়নি। পরে যোগাযোগ করলে সোনালী ব্যাংক পে অর্ডার গ্রহণকারীকে বলা হয় যেখান থেকে টাকা পাঠানো হয়েছে সেখানে যোগাযোগ করতে। পরে জানা যায়, সোনালী ব্যাংক স্থানীয় অফিস থেকে ওই টাকা পাঠানোই হয়নি।

ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে আলতাফ হোসেন নামে একজন সিনিয়র ব্যাংক কর্মকর্তা কোন টাকা গ্রহণ না করেই পে অর্ডারটি প্রদাণ করেন।

ব্যাংক কর্তৃপক্ষ ব্যাপারটি গুরুত্ব সহকারে নেয় এবং পরে জানতে পারে এসআই এন্ড মাহমুদ এন্টারপ্রাইজ ওই ব্যাংক কর্মকর্তার সহায়তায় ৩৫ লাখ টাকা অবৈধভাবে পাচার করে।

শফিকুর রহমান জানান, রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা এসআই অ্যান্ড মাহমুদ এন্টারপ্রাইজের মালিক এবং তিনি তিনটি ভূয়া কাগজ দেখিয়ে ৩৫ লাখ টাকা উত্তোলন করেন।

সোনালী ব্যাংক এ ঘটনায় আলতাফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা এবং শহিদুল ইসলাম ও কামালউদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করেছে।

সোনালী ব্যাংক সূত্র জানিয়েছে, শহিদুল ইসলাম ও কামালউদ্দিন আহমেদের সহায়তাকারীদের তদন্তের আওতায় আনা হবে যদিও ওই টাকা উদ্ধার করা যাবে কিনা তা জানা যায়নি।