২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি নিলামের ফলাফল ঘোষিত

বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার ২৮, ৯১, ১৮২ ও ৩৬৪ দিন ও দু’ বছর মেয়াদী ট্রেজারি বিলের ৪৬তম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২৮ দিন মেয়াদী বিলের জন্যে ১৪১১ দশমিক ১০ কোটি টাকার দরপত্র পাওয়া যায় এবং দরপত্র গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল শতকরা ৬ দশমিক ৭৫ থেকে ৬ দশমিক ৮৫ ভাগ।

৯১, ১৮২, ৩৬৪ দিন ও দু’ বছর মেয়াদী বিলের জন্যে কোন দরপত্র পাওয়া যায়নি । চলতি সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ১২৫ দশমিক ১০ কোটি টাকা বৃদ্ধি পাবে।