২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক উপলক্ষে রোববার ঢাকায় ব্যাংক বন্ধ

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে ঢাকা মহানগরীতে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ও সকল তফসিলি ব্যাংক ১৩ নভেম্বর, রোববার বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 03:59 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার আরো জানানো হয়, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এবং সার্ক সম্মেলনে আগত রাষ্ট্রীয় ও অন্যান্য অতিথির আবাসনের জন্যে ব্যবহৃত হোটেলসমূহে অবস্থিত ব্যাংক শাখাগুলো খোলা রাখা যেতে পারে।