দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ও মূদ্রাস্ফীতি হ্রাসের দাবি করলেন বাংলাদেশ ব্যাংক গভর্ণর
বাংলাদেশ ব্যাংক গভর্ণর সালেহ উদ্দিন আহমেদ মঙ্গলবার দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল বলে দাবি করে বলেছেন, সরকারের মুদ্রা সংকোচন নীতির কারনে মূদ্রাস্ফীতির হার হ্রাস পেতে শুরু করেছে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনায় বাংলাদেশ ব্যাংক গভর্ণর আরও বলেন, মুদ্রাস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে আগস্ট মাসে ৭ দশমিক ৯৩ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে সাত দশমিক এক শতাংশে দাড়ায়, যদিও খাদ্যে মুদ্রাস্ফীতি হার এখনও অনেক বেশি।
তিনি বলেন, সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি হার ৬ শতাংশ নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
সালেহ উদ্দিন বলেন, আমন ধানের উচ্চ ফলন, প্রবাসী শ্রমিকের পাঠানো উচ্চহারে রেমিট্যান্স, গার্মেন্টস সেক্টরের দক্ষতা বৃদ্ধি এবং শিল্প ও সেবা খাতে উচ্চ প্রবৃদ্ধির কারনে ২০০৬ অর্থবছরের স্বল্পমেয়াদি সামষ্টিক অর্থনীতি ইতিবাচক রয়েছে।
তিনি বলেন, প্রত্যাশিত অর্থ সরবরাহ কমে যাওয়ায় এ বছরের বাকী সময়গুলোতেও মূল্যস্তর কম থাকবে।
চলমান সহায়ক সামষ্টিক অর্থনৈতিক নীতি, আভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং চলতি কাঠামোগত সংস্কার অর্থনীতির ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টিতে প্রভাবকের ভূমিকা রেখেছে।
ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণের একমাত্র কর্তৃত্ব রাখে না, বরং অর্থনীতির অন্যান্য প্রভাবকরাও ভুমিকার রাখে বলে তিনি বাণিজ্যিক ব্যাংক এবং রাষ্ট্রীয় কোষাগার কথা উল্লেখ করেন।
বাংলাদেশ ব্যাংক গভর্ণর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সংস্কার, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক এবং আথিক গভীরতা ইস্যু তুলে ধরে বলেন, এসব ইস্যুও দ্রুত সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, আর্থিকনীতির পাশাপাশি মুদ্রানীতি নির্ধারিত লক্ষ্য অনুযায়ী স্থিতিশীল রাখতে আমরা চেষ্টা করছি। সরকারি নীতি রাতারাতি পরিবর্তন করা ঠিক হবে না।
ব্যাংকের নির্বাহী পরিচালক জামশেদুর জামান তার প্রবন্ধে উল্লেখ করেন, অর্থ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি কার্যকর করার পর এখন আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি।
তিনি বলেন, ব্রড-মানি রিজার্ভ মাত্র হ্রাস পেতে শুরু করেছে। মুদ্রস্ফীতির ওপর প্রভার রাখার কারনে হ্রাস পাচ্ছে এবং আশা করা হচ্ছে আগামী মাসগুলোতে মুদ্রস্ফীতি কমবে।
যদিও তিনি আইনগত দৃষ্টিকোন, করপোরেট গর্ভনেন্স, ঋণ আদায়, বিনিময় এবং সুদের হার ব্যবস্থাপনা রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কার্যক্রম ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সচিব মশিউর রহমান বলেন, সরকারের ঋণ গ্রহণ এখনও অনিয়ন্ত্রিত এবং পূর্বভাষ দেওয়া সম্ভব নয়। তার মতে, মুদ্রা ব্যবস্থাপনা সঠিকভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত।
তিনি খেলাপী ঋণ হ্রাসের ওপরও গুরুত্ব আরোপ করেন।
