২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত বাংলাদেশে বাজার হারাচ্ছে

চলতি বছরের এপ্রিল-আগষ্টে সার্কভুক্ত দেশগুলোতে ভারতের রপ্তানির পরিমাণ ১৯ শতাংশ বৃদ্ধি পেলেও বাংলাদেশে হ্রাস পয়েছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

গবেষণায় বলা হয়, গত বছর পর্যন্ত বাংলাদেশ ভারতের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার ছিল। খুব দ্রুত এ অবস্থার পতনকে উদ্বেগের বিষয় বলে অভিহিত করা হয়।

শনিবার প্রকাশিত পিএইচডি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (পিএইচডিসিসিআই) রিপোর্টে বলা হয়, অদূরদর্শি নীতি ও বিনিয়োগ পরিবেশের কারণে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্য মৈত্রীর ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে।

২০০৩-০৪ সালে সার্ক দেশগুলোর মধ্যে ভারত থেকে বাংলাদেশে রপ্তানির পরিমাণ ছিল ৪১ শতাংশ। কিন্তু ২০০৪-০৫ সালের প্রথম পাঁচ মাসেই তা ৩০ শতাংশে নেমে গেছে।

গবেষণায় দেখা যায়, এপ্রিল-আগস্টে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ২ দশমকি ২৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের চেয়ে এই পরিমান ১৯ শতাংশ বেশি।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্কের বরফ গলতে থাকায় বাণিজ্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

গবেষণায় দেখা যায়, পাকিস্তানে ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।

পিএইচডিসিসিআই প্রেসিডেন্ট কেএন মিমানি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অন্যান্য সার্কভুক্ত দেশ ভারতে তাদের রপ্তানি বৃদ্ধি করতে সক্ষম। তাদের মধ্যে কেউ কেউ ভারতের সম্প্রসারিত বাজারে নিজেদের

প্রবেশাধিকার বৃদ্ধি করতে চাইছে।

তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য বৃদ্ধিতে পাকিস্তান ভারতের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ জাতির (এমএফএন) মর্যাদা পাবে। এছাড়াও আফগানিস্তান, ইরান ও সিআইএসভুক্ত স্টেটগুলোকে ভারতের বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়তা করবে।

শ্রীলংকার সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যকে রোল মডেল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, সার্কভুক্ত এলাকায় দ্বিপ দেশটি ভারতের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে।

অন্যদিকে ২০০৫-০৬ অর্থবছরে সার্ক দেশগুলোর মধ্যে নেপালে ভারতের রপ্তানির পরিমাণ ছিল ১৩ শতাংশ।