‘গ্রীন কাতার’ প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে জনশক্তি আমদানী করবে কাতার
‘ক্লিন অ্যান্ড গ্রীন কাতার’ প্রকল্পের আওতায় কাতার কৃষিজাত বিভিন্ন পন্য এবং জনশক্তি বাংলাদেশ থেকে আমদানী করবে।
এ ব্যাপারে কাতার এবং বাংলাদেশ সরকারের কাছে একটি সম্ভাব্যতা যাচাই সমীক্ষা হস্তান্তর করা হয়েছে।
আরব দৈনিক আরাইয়াহ’র এক প্রতিবেদনে বলা হয়, নিম করপোরেশন নামে একটি বাংলাদেশী প্রতিষ্ঠান কৃষিভিত্তিক পন্যের ব্যাপারে মধ্যস্থতা করছে। সমীক্ষা দলের নেতৃত্ব দিচ্ছেন নিমের চেয়ারম্যান এমএ হাকিম।
প্রতিবেদনে আরও বলা হয়, বছরের শুরুতে চীনে জি-৭৭ সম্মেলনে কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানীর কাছে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
