২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি সপ্তাহে বন্ডের লাভ-ক্ষতির হিসাব নির্ধারণে ট্রেজারি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

বাংলাদেশ ব্যাংক দেশের সকল ব্যাংককে তাদের ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের বিপরীতে অর্জিত প্রতি সপ্তাহের লাভ ক্ষতির পরিমান নির্ধারণ করে তা ব্যালান্স শিটে প্রকাশ করার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপণে এ নির্দেশ জারি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এটি কোম্পানির অবস্থান সম্পর্কে জেনে বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীকে সাহায্য করবে।

তিনি বলেন, ২০০৫ সালের ১ জানুয়ারি সেকেন্ডারি বন্ড মার্কেট চালু করা সত্ত্বেও জনগণ বন্ড বিনিয়োগে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। প্রতি সপ্তাহের লাভ ক্ষতির তথ্য পেলে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপণে বলা হয়, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে।

সেকেন্ডারি বন্ড মার্কেটে বর্তমানে মোট সাতটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে দু’টি ট্রেজারি বন্ড এবং পাঁচটি ট্রেজারি বিল ভিত্তিক।