২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে এফবিসিসিআই জর্জিয়া চেম্বারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে

বাংলাদেশ ও জর্জিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং দেশ দু’টির বিভিন্ন সম্ভাবনা খুঁজে দেখার লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জর্জিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জিসিসিআই) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন এবং জিসিসিআই সভাপতি জেমাল ইনাইশভিলি জর্জিয়ার তিবলিসিতে ২৭-২৮ অক্টোবর কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই) এর ৭০তম সভা ও এশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠানকালে স্ব স্ব চেম্বারের পক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।