বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি নিলামের ফলাফল ঘোষিত
বাংলাদেশ ব্যাংকে রোববার ২৮, ৯১, ১৮২ ও ৩৬৪ দিন ও দু’ বছর মেয়াদী ট্রেজারি বিলের ৪৪তম নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে ২৮, ৯১, ৩৬৪ দিন ও দু’ বছর মেয়াদী বিলের জন্যে যথাক্রমে ৭৯৭ দশমিক ৩০ কোটি, ২০ কোটি, তিন কোটি এবং ১০ কোটি টাকাসহ মোট ৮৩০ দশমিক ৩০ কোটি টাকার দরপত্র পাওয়া যায়।
এর মধ্যে ২৮ দিন, ৩৬৪ দিন ও দু’ বছর মেয়াদী বিলের যথাক্রমে ৭৯৭ দশমিক ৩০ কোটি, তিন কোটি এবং ১০ কোটি টাকাসহ মোট ৮১০ দশমিক ৩০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।
১৮২ দিন মেয়াদী বিলের জন্যে কোন দরপত্র পাওয়া যায়নি এবং ৯১দিন মেয়াদী বিলের জন্যে প্রাপ্ত দরপত্রটি গৃহীত হয়নি।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ছয় দশমিক ৭৫ থেকে ছয় দশমিক ৮৫ ভাগ, শতকরা সাত দশমিক ২০ ভাগ এবং শতকরা সাত দশমিক পাঁচ ভাগ।
চলতি সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ১১৬ দশমিক ৩০ কোটি টাকা বৃদ্ধি পাবে।
