বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৯টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ২৬৪ কোটি টাকার ৯টি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল শতকরা পাঁচ দশমিক ৫০ভাগ।
