সাবেক সচিব সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী এফবিসিসিআই-এর উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন
সাবেক সচিব সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী রোববার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।
ডব্লিউটিও এবং অন্যান্য আঞ্চলিক বিষয়ে ব্যাপক অভিজ্ঞতাসহ তিনি এফবিসিসিআই এর জন্য একটি একটি দক্ষ পরিকল্পনা ও গবেষণা সেল গঠনে সহায়তা করবেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং ডব্লিউটিও ও অন্যান্য সংগঠনের সাথে যোগাযোগ, তথ্য সংরক্ষণ, ডকুমেন্টেশন ও আঞ্চলিক ব্লক এবং বাংলাদেশের অর্থনৈতিক বিষয় নিয়ে এ সেল কাজ করবে।
