২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিক-আওয়ারে বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখলে দেশে সবচেয়ে বেশি সংকটে পড়বে পোশাক শিল্প: বিজিএমইএ সভাপতি

পিক-আওয়ারে শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখলে দেশে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বেশি সংকটে পড়বে রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পখাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারাস এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশন’র (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বৃহস্পতিবার এ কথা বলেছেন।

সম্প্রতি ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্র্তৃপক্ষ (ডেসা) চিঠির মাধ্যমে ঢাকা ও এর সংলগ্ন এলাকার ডেসা আওতাভুক্ত সকল শিল্প প্রতিষ্ঠানকে পিক-আওয়ারে অর্থাৎ ৫টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন এ নির্দেশের ফলে পোশাক রপ্তানিকারক ও ক্রেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পখাতে এ নির্দেশ বহাল রাখা হলে বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হবে এবং পোশাক রপ্তানিকারকরা রপ্তনি আদেশ অনুযায়ী সুনির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি পোশাক জাহাজে তুলে দিতে পারবেন না।

বিজিএমইএ সভাপতি’র নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধিদল বৃহস্পতিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সভাপতি ডেসার নির্দেশ থেকে পোশাক শিল্পখাতকে অব্যাহতি প্রদানের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান।

সভা সূত্র জানায়, বিজেএমইএ সভাপতি’র অনুরোধে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে অবিলম্বে নির্দেশ দেবেন বলে আশ্বস দেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক শওকত আলী ভূঁইয়া, পরিচালক মো. সিদ্দিকুর রহমান, পরিচালক শাহাদাৎ হোসেন চৌধুরী, পরিচালক ফেরদৌস পারভেজ ও পরিচালক মহামুদ হাসান খান।