ঝুঁকিসম্পন্ন দেশগুলো সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে ব্যাংকগুলোকে সর্তক করেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল অ্যাকশান টাক্স ফোর্স (এফএটিএ) অনুযায়ী মানিলন্ডারিংয়ে ঝুঁকিসম্পন্ন দেশগুলো সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না রাখার জন্য সকল ব্যাংককে সর্তক করেছে।
ব্যাংলাদেশ ব্যাংক কর্মকতা বিডিনিউজকে জানান, ”আমরা ইতোমধ্যে ব্যাংকগুলোর জন্য এফএটিএ অনুযায়ী ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করেছি। মানিলন্ডারিংয়ে ঝুঁকিসম্পন্ন দেশগুলো সঙ্গে ব্যবসায়িক লেনদেনে সর্তক হওয়ার জন্য নিদেশনা দিয়েছি।”
কেন্দ্র্রীয় ব্যাংক ইতোমধ্যে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বরাবর মানিলন্ডারিং এ অভিযুক্ত দেশগুলোর ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সর্তক হওয়ার জন্য সার্কুলার দিয়েছে।
