পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এফবিসিসিআই’র তহবিল, ত্রাণ সামগ্রী সংগ্রহ শুরু
ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (এফপিসিসিআই) আবেদনের সাড়া দিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (এফবিসিসিআই) তহবিল ও ত্রাণ সামগ্রী সংগ্রহ অভিযান শুরু করেছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসতে শনিবার এফপিসিসিআই বাংলাদেশের জনগইের প্রতি আহবান জানায়।
পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ও শিল্পপতি ইকরাম সেগাল এ লক্ষ্যে বর্তমানে ঢাকায় রয়েছেন। এক সংবাদ সম্মেলনে সেগাল বলেন, আমাদের এখনই জরুরী ভিত্তিতে তাবু এবং কম্বল প্রয়োজন। আগামী সপ্তাহের মধ্যে হিমালয়ের পাদদেশের এলাকাগুলোতে শীত জেঁকে বসবে। সুতরাং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গরিব মানুষগুলোকে যদি এখনই পর্যপ্ত খাদ্য, মেডিসিন এবং আশ্রয় প্রদান করা না যায়, তবে তারা অচিরেই ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হবে।
এ আহবানে সাড়া দিয়ে এফবিসিসিআই তার তহবিল সংগ্রহ কাজ শুরু করেছে।
এফবিসিসিআই সভাপতি বলে, আমরা একটি কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে ওষুধ ও চা পাঠানো হবে। এছাড়াও আমরা কিছু কম্বল ও কাপড় পাঠানোর চেষ্টা করবো।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, নভেম্বরের ১৫ তারিখের মধ্যে আমরা প্রথম চালানটি পাঠাতে চেষ্টা করবে।
