স্থল বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতির আবারও আবেদন জানিয়েছে বিকেএমইএ
ক্রমবর্ধমান চাহিদা পুরণের লক্ষ্যে স্থল বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দেবার জন্য বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) আবারও সরকারের কাছে আবেদন জানিয়েছে।
এক বিবৃতিতে বিকেএমএ’র সভাপতি ফজলুল হক এ দাবি জানান। বিকেএমইএ জনায়, গত তিন সপ্তাহে প্রতি কিলোগ্রাম সুতার দাম দুই দশমিক ২০ ডলার থেকে বেড়ে দুই দশমিক ৬৫ ডলার হয়েছে।
বিবৃতিতে বিকেএমএ’র সভাপতি ফজলুল হক বলেন, দেশে উৎপাদিত সুতার দাম বৃদ্ধি পাওয়ায় এবং চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় নিটওয়্যার পন্যের দাম বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, চাহিদা অনুসারে সময় মতো পন্য রপ্তানি করা সম্ভব না হলে এ শিল্প ব্যাপক হুমকির মুখে পড়বে। এতে পরবর্তী নতুন কাজ পাওয়া কঠিন হয়ে পড়বে।
তিনি জানান, নিটওয়্যার শিল্পের প্রসার হচ্ছে বছর প্রতি শতকরা ৩০ ভাগ। কিন্তু এ ক্রমবর্ধমান চাহিদা স্থানীয় টেক্সটাইল মিলগুলো পুরণ করতে পারছে না।
তিনি জানান, ২০০১ সালের ৯ মার্চ থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ রয়েছে। বর্তমানে সুতা আমদানি করতে হচ্ছে নদী পথে। কিন্তু সুতা আমদানির জন্য যেখানে সাতটি জাহাজের প্রয়োজন, সেখানে রয়েছে মাত্র চারটি। প্রয়োজনীয় সুতার অভাবে সময় মতো পন্য সরবরাহ করতে না পারার বস্ত্র শিল্পগুলো তাদের ক্রেতা হারাচ্ছে।
তিনি জানান, সরকার যদি তাদেরকে স্থল বন্দরের মাধ্যমে সুতা আমদানি’র অনুমতি না দেয় তবে তারা তাদের চাহিদা বাতিল করতে বাধ্য হবে এবং এতে তারা ব্যাপক অর্থিক ক্ষতি সম্মুখিন হবে। যা এ শিল্পকে আরও হুমকির মুখে ফেলে দিবে।
ফজলুল হক জানান, এ শিল্প গত অর্থ বছরে প্রায় ২৮১৯ মিলিয়ন ডলার বস্ত্র পন্য রপ্তানি করে এবং এ বছরের তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৬০০০ মিলিয়ন ডলার।
তিনি জানান, যদি বর্তমান অবস্থা চলতে থাকে তাবে চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
এক বার্তায় তিনি জানান, এ বছর, প্রায় ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন সুতা আমদানির সম্ভাবনা রয়েছে।
এদিকে, স্থানীয় শিল্প হুমকির মুখে পড়বে বিধায় বেনাপোল স্থল বন্দর দিয়ে বিকেএমইএ’র সুতা আমদানির প্রস্তাব বিরোধিতা করেছে বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন (বিটিএমএ)।
