২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষ্যে অনন্যা শপিং কমপ্লেক্সে মাসব্যাপী কর্মসূচি

ঈদ উপলক্ষ্যে বারিধারায় সেনা কল্যান সংস্থার অঙ্গ প্রতিষ্ঠান অনন্যা শপিং কমপ্লেক্স গ্রাহকদের জন্যে মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

কর্মসূচির মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে একবার আকর্ষনীয় র‌্যাফেল ড্র’র আয়োজন। শুক্রবার বারিধারায় শপিং কমপ্লেক্স লবিতে এরকম একটি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যাফেল ড্র বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এটিএন বাংলার পরিচালক মাহবুবুল আলম, সেনা কল্যাণ সংস্থার লে. কর্ণেল মাহমুদুল হক, অনন্যা শপিং কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার লে. কর্নেল নাসিম উদ্দিন আহমেদ এবং বিজ্ঞাপনী সংস্থা ইমপ্রেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।