২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রান্তিক চাষীদের জীবনযাত্রার মানোন্নয়নে জোর দিতে হবে: ইনসিডিন

প্রান্তিক চাষীদের জীবনযাত্রার মান বৃদ্ধি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

আগামী ১৩-১৮ ডিসেম্বর হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার স্বল্প উন্নত দেশের মন্ত্রীদের প্রতি তারা এ আহ্বান জানায়।

প্রচার কর্মসূচি ‘ন্যায্য বাণিজ্য নিশ্চিত করো’র অংশ হিসেবে ইনসিডিন বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আমাদের কৃষি আমাদের প্রাণ’ ক্যাম্পেইনের যাত্রা শুরু করে।

ইনসিডিন স্বল্প উন্নত দেশের মন্ত্রীদের কাছে তাদের দেশের জনগণের খাদ্য ও জীবনযাত্রার অধিকার নিশ্চিত করার জন্যে কৃষি খাতে কারিগরি ও আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে যেসকল বাধা রয়েছে তা দূর করতে বেশ কিছু প্রস্তাব রাখার আহ্বান জানায়।

ইনসিডিনের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী বলেন, পৃথিবীর লাখ লাখ দরিদ্র কৃষকদের কোনও উপকারে আসছে না বর্তমান কৃষি বাণিজ্য। এতে কেবল হাতেগোনা কিছু বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা হচ্ছে।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার গত দু’টি বৈঠক শেষ হয়েছে বাণিজ্য বিষয়ে কোনও অভিন্ন ঘোষণা ছাড়াই।

ইনসিডিনের নির্বাহী পরিচালক রতন সরকার বলেন, কৃষি খাতের ভর্তুকি প্রত্যাহার এবং শুল্ক এবং শুল্প বহিভূৃত বাধাসমূহ হ্রাসের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষি চুক্তির প্রধান লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, কোনও ধরনের বাধা ছাড়াই উন্নত বিশ্বের বাজারে স্বল্প উন্নত দেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশিধার থাকতে হবে।