২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দারিদ্র হ্রাস নয়, বাজার উন্মুক্ত করার কৌশলের ওপর গুরুত্ব দেয়া হয়েছে পিআরএসপিতে’

চুড়ান্ত পিআরএসপিতে দারিদ্র হ্রাসের পরিবর্তে বাজার উন্মক্ত করার ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রাজনীতিবিদদের অংশগ্রহণহীন চুডান্ত পিআরএসপি বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গিকারের সংকট রয়েছে। রাজধানীতে বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)’র উদ্যোগে ঢাকা রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদস্য সচিব রেজাউল করিম চৌধুরী। তবে এসব সমস্যা থাকার পরও দ্রুত পিআরএসপি বাস্তবায়নের ওপর বক্তরা গুরুত্ব আরোপ করেন।

বক্তারা বলেন, মুক্ত বাজার মাধ্যমে দারিদ্র বিমোচন চুড়ান্ত পিআরএসপি প্রধান কৌশল, যা ব্যাপকভাবে প্রশ্নসাপেক্ষ।

তারা বলেন, জাতীয় নীতিমালা ও নিয়ন্ত্রণ কমিশন কার্যকর না থাকায় বহুজাতীয় কোম্পানিগুলো উচ্চ হারে মুনাফা অর্জন করলেও সরকার কোন ভূমিকা নিচ্ছে না। অথচ বিশ্ব ব্যাংক, আইএমএফ এবং ডব্লিউটিওসহ মুক্ত বাজার চক্রের চাপে দেশীয় বাজারে ক্রমাগত বাণিজ্য উদারীকরণ বাড়ানো হচ্ছে।

কৃষিখাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমপ্রতিযোগিতার অভাবের কথা উল্লেখ করে তারা বলেন, সমপ্রতিযোগিতার জন্য কৃষি ভর্তুকি বিষয়ে পিআরএসপিতে কোন কৌশল নেই বরং বিষয়টি সম্পূর্ণভাবে এডিয়ে গিয়ে ভর্তুকি যৌক্তকতার কৌশল প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্র’র যুগ্মসচিব বজলুর রহমান, আমিনুর রশিদ এবং আহমেদ স্বপন মাহমুদ।