বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ২৫ কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।
