২২ নভেম্বর থেকে ঢাকায় চারদিনব্যপী ইরানী পণ্য প্রদর্শনী
২২ নভেম্বর থেকে ঢাকায় ইরানের বিভিন্ন পণ্য নিয়ে চারদিনব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে।
আন্তর্জাতিক প্রদশর্নী কোম্পানি মাশহাদ এবং ইরান ট্রেড এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে ইরানী দূতাবাস সূত্রে জানা গেছে।
প্রদর্শনীতে ইরানের বিভিন্ন খাদ্যদ্রব্য, যন্ত্রপাতি, চিকিৎসা সামগ্রী, হাতে তৈরি কার্পেট, শুকনা ফল, বাদাম, নারকেল, হালকা এবং ভারি যানবাহন, পানীয় ইত্যাদি প্রদর্শন করা হবে।
২০০৫ সালের ২-২৩ এপ্রিল অনুরূপ একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ইরান।
