২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস রেশনিং শিল্পখাতে বিরূপ প্রভাব ফেলবে না : জ্বালানি উপদেষ্টা

নির্বিঘ্ন গ্যাস সরবরাহে রেশনিং পদ্ধতি রপ্তানিমূখী এবং উৎপাদনশীল শিল্পসহ শিল্পখাতে কোনও বিরূপ প্রভাব ফেলবে না। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) নেতৃবৃন্দ সোমবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি দাবি করেন ইতোমধ্যে টঙ্গী বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধকরা হয়েছে, ফলে গ্যাস সরবরাহের সংকটের ৯০ শতাংশই সমাধান হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা এই তথ্য অবগত নয় বলে জানায়।

সরকার সম্প্রতি গ্যাস সরবরাহে রেশনিংয়ে ব্যবস্থায় মাধ্যমে সংকট মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন অভিযোগ করেন, চলমান গ্যাস সংকটের কারণে স্থানীয় শিল্পগুলো বিদেশি এবং দেশি ক্রেতাদের দেয়া অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, নির্বিঘ্ন গ্যাস সরবরাহ শুধুমাত্র চলমান শিল্পের জন্যই প্রয়োজন নয়, বরং নতুন স্থাপিত শিল্পের জন্যেও অতীব জরুরি।

অপেক্ষাকৃত কমগুরুত্বপূর্ণ ২৫ মিলিয়ন মিটার কিউবিক ফুট গ্যাস ব্যবহারকারী টঙ্গী বিদ্যুৎ প্লান্ট ও ২০ মিলিয়ন মিটার কিউবিক ফুট ব্যবহারকারী পলাশ সার কারখানা ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে টঙ্গী বিদ্যুৎ প্লান্ট এবং পলাশ সার কারখানায় বন্ধের ব্যাপারে ব্যাপক বিরোধীতাও রয়েছে।

এফবিসিসিআই সভাপতির সঙ্গে এসময় উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, বিকেএমইএ সভাপতি ফজলুল হক এবং বিজিএমইএ সভাপতি শহিদুল ইসলাম।

জ্বালানি উপদেষ্টা বলেন, গত চার বছর ধরে বছরে ১২ শতাংশ হারে গ্যাস চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বিদ্যুৎ বিভাগ সচিব নজরুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। নজরুল ইসলাম অব্যাহত গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য দ্রুত প্রধানমন্ত্রীর কাছে কর্ম পরিকল্পনা প্রতিবেদন পেশ করবে।