২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিলের নিলামের ফলাফল

রোববার বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল এর ৪২তম নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিলামে ২৮, ৯১, ১৮২ এবং ৩৬৪ দিন মেয়াদী বিলের জন্যে যথাক্রমে ১২৭৬, ২০ এবং ১১ দশমিক ৩০ কোটি টাকাসহ মোট ১৩০৭ দশমিক ৩০ কোটি টাকার দরপত্র পাওয়া যায়। প্রাপ্ত দরপত্রগুলোর মধ্যে ২৮ এবং ৩৬৪ দিন মেয়াদী বিলের জন্যে যথাক্রমে ১২৭৬ এবং ১১ দশমিক ৩০ কোটি টাকাসহ মোট ১২৮৭ দশমিক ৩০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।

গৃহীত দরপত্রের অন্তনির্হিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল শতকরা ৬ দশমিক ৭৫ থেকে ৬ দশমিক ৮০ ভাগ এবং ৭ দশমকি ১৫ থেকে ৭ দশমকি ২০ ভাগ।

তবে নিলামে ১৮২ দিন ও দু’বছর মেয়াদী বিলের বিপরীতে কোনও দরপত্র পাওয়া যায়নি এবং ৯১ দিন মেয়াদী বিলের প্রাপ্ত দরপত্র গৃহীত হয়নি।

চলতি সপ্তাহে মোট ১৫১৫ দশমিক ৯০ কোটি টাকার বিল পরিশোধিত হবে। ফলে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ২২৮ দশমকি ৬০ কোটি টাকা হ্রাস পাবে।