২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান মালিকরা ক্ষতিপূরণ আদায়ে আইনের আশ্রয় নেবেন

চট্টগ্রাম বন্দরে আটক ২৪ টি গম বোঝাই হালকা নৌযান মালিকরা ক্ষতিপূরণের অর্থ আদায়ে আইনের আশ্রয় নেবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি তাজুল ইসলাম বিডিনিউজকে এ কথা জানান।

তিনি আরও জানান, মাল বোঝাই অবস্থায় গত ৮ মাস নৌযানগুলো পড়ে থাকার কারণে তাদের ক্ষতি হয় ৩৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, চালু অবস্থায় একটি হালাকা নৌযান প্রতিদিন প্রায় চার লাক টাকা আয় করতে পারে। এছাড়া হালকা ২৪ টি নৌযানের যত্ন না নেয়ায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তাজুল ইসলাম আরও জানান, চট্টগ্রামে ৪০০ থেকে ৪৫০ হালকা নৌযান আছে। মূল জাহাজ থেকে পণ্য হালকা নৌযান দিয়ে বন্দরে আনা নেওয়া হয়।

কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চট্টগ্রাম এবং হামলা নৌযানের শ্রমিকরা ২৪ টি গম বোঝাই হালকা নৌযান থেকে গম খালাসের দাবিতে শুক্রবার থেকে দুদিন ব্যাপি ধর্মঘট পালন করে।