ইসলামী ব্যাংক এসইডিএফ-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে
দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. (আইবিবিএল) বুধবার এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এ স্মারক স্বাক্ষরিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন কর্মসূচিতে এসইডিএফ কারিগরি সহায়তা দেবে।
প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসইডিএফ’র প্রোগ্রাম ব্যবস্থাপক গিলেস গালুডেক এবং আইবিবিএল’র নির্বাহী সভাপতি আবদুর রকিব।
এ সমঝোতা স্মারক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে অর্থায়ন কর্মসূচির বিস্তারে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
