২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অপরাধে চট্টগ্রাম কাস্টমসের ৩ জন হাতেনাতে আটক, বরখাস্ত

চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তা ও দুই কর্মচারি রোববার বিকালে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে। ওই তিনজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ওই তিন হচ্ছে: প্রধান করণিক নিয়ামত আলী, নিম্নতম করণিক মশিউর রহমান ও ছমিরুল হক।

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা ঘুষ হিসেবে নগদ ১৩ হাজার ৭৫০ টাকা নেওয়ার সময় তাদের ধরে ফেলেন। পরে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।