২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে এডিবি’র অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সফররত বিকল্প নির্বাহী পরিচালক নিকলাউস জিং মঙ্গলবার বলেছেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে এডিবি বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের সাথে সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর নিকলাউস সাংবাদিকদের বলেন, দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে (পিআরএসপি) যে ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা সহযোগিতা প্রদান করব।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও শাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে নিকলাউস জানান।

তিনি বলেন, সরকার পিআরএসপিকে আংশিক অনুমোদন দেবে এবং পিআরএসপির ওপরই দাতাদের উন্নয়ন সহযোগিতা নির্ভর করছে।

বিভিন্ন খাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে এডিবি নির্বাহী পরিচালক বলেন, আশির দশক থেকে আমি এদেশে আছি, তখন দেশের সার্বিক অবস্থা প্রশংসা করার মতো ছিল না। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ সম্পর্কে তার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন বলে তিনি উল্লেখ করেন।

সাইফুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নির্মাণ খাতে বাংলাদেশের সাফল্যে এডিবি’র কর্মকর্তা অত্যন্ত খুশি হয়েছেন।