‘প্লাস্টিক শিল্পের জন্যে সামাজিক বিপণন প্রচারণা’ কর্মসূচির সূচনা
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্র¯ত্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) উদ্যোগে সোমবার ‘প্লাস্টিক শিল্পের জন্যে সামাজিক বিপণন প্রচারণা’ কর্মসূচির উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
ঢাকার এক স্থানীয় হোটেলে বিপিজিএমইএ আয়োজিত দু’মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, সমিতির সভাপতি মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেন। এ সময় একটি তথ্যচিত্র উপস্থাপিত হয়।
জসিম উদ্দীন বলেন, প্রায় প্রত্যক্ষ ও পরোক্ষ ৯০০ কোটি টাকার রপ্তানি আয় অর্জনকারী এ শিল্প এখন প্রাপ্য অধিকার বঞ্চিত। পাশাপাশি নানা ধরণের অপপ্রচার, ভুল সিদ্ধান্ত এবং ভ্রান্ত ধারনার শিকার সম্ভবনাময় এখাত।
তিনি বলেন, এসব বিভ্রান্তি দূর করে সচেতনতার জন্যই সমিতি এই কর্মসূচি হাতে নিয়েছে।
নাজমূল হুদা বলেন, পলিথিন ছাড়া প্লাস্টিক সামগ্রী ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর নয়। অথচ এ ব্যাপারে বিভিন্ন মহলের ভুল ধারণা রয়েছে।
তিনি বলেন, প্লাস্টিক সামগ্রী ব্যবহারের বিভিন্ন দিক মূল্যায়ন করা যেমন প্রয়োজন, তেমনি জনগণকে সচেতন করা প্রয়োজন।
বরকত উল্লাহ বুলু বলেন, পরিবেশ রক্ষায় যত্রতত্র ব্যবহার বন্ধ করার জন্য পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে পরিবেশ রক্ষায় কাঠ ব্যবহার হ্রাসে প্লাস্টিক সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দেয়ার কথা তিনি উল্লেখ করেন।
সমিতির পক্ষ থেকে বলা হয়, উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের দেশের পার্থক্য হলো, প্লাস্টিক ব্যবহার ও প্রায়োগিক দিক সম্পর্কে আমরা সচেতন নই।
সমিতি আর্বজনামুক্ত করার জন্য একটি স্থানের পরির্বতে দুটি স্থান বা পাত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে। যেখানে একটি সলিড বর্জ্য ও অন্যটি প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য ব্যবহহৃত হবে। ফলে প্লাস্টিক বর্জ্য রি-সাইক্লিং মাধ্যমে সম্পদে পরিনত করা সম্ভব হবে। সমিতির উদ্যোগে দুই মাসব্যাপি এ কর্মসূিচতে সহায়তা করছে ক্যাটালিস্ট নামের একটি সংগঠন।
দেশের ১৭৮২টি প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠান এ সমিতির সদস্য। এর মধ্যে ৬৫ শতাংশই ঢাকায় এবং ৫ শতাংশ নারায়ণগঞ্জে অবস্থিত।
