চালডালে কেনাকাটায় ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নগদে
অনলাইন প্ল্যাটফর্ম ‘চালডাল ডটকম’ থেকে কেনাকাটা করে ‘নগদ’ এর মাধ্যমে টাকা পরিশোধ করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা সর্বোচ্চ ১০০ টাকা পাবেন গ্রাহকরা।
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এর প্রধান কার্যালয়ে সম্প্রতি এ বিষয়ে ‘চালডাল’ এর চুক্তি হওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগদের চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান ও চালডাল ডটকমের চিফ অপারেটিং অফিসার জিয়া আশরাফ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
শুক্রবার থেকে শুরু হওয়া এই অফার চলবে ১৬ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইন চলার সময় একজন নগদ গ্রাহক একাধিকবার ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন।
অফারের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান বলেন, “আমরা নতুন নতুন সেবার মাধ্যমে জীবনকে একটি ইকোসিস্টেমে নিয়ে আসতে চাই, যেখানে চাইলেই মানুষ যে কোনো লেনদেন পাবে হাতের মুঠোয়।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, মারুফুল ইসলাম ঝলক, চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী, হেড অব পেমেন্ট মাহবুব সোবহান, চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই, সিনিয়র ডিরেক্টর অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স ইশরাত জাহান নাবিলা উপস্থিত ছিলেন।
