২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির হাটে ‘গিয়ার খাও, হাট কাঁপাও’ ক্যাম্পেইন

ঈদ সামনে রেখে ‘গিয়ার খাও, হাট কাঁপাও’ স্লোগানে বিশেষ প্রচার শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) কার্বোনেটেড বেভারেজ ব্র্যান্ড গিয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 05:06 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

ঈদের আগে কোরবানির হাট ঘিরে করে চলা এ ক্যাম্পেইন গত রোববার শুরু হয়েছে; চলবে শনিবার পর্যন্ত।

মেঘনা বেভারেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ক্যাম্পেইনের অংশ হিসেবে গিয়ার ব্র্যান্ডেড ক্যারাভান নিয়ে ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাটগুলোতে ভিন্নধর্মী গেমিং অ্যাক্টিভেশন হচ্ছে।

“এই গেমিং অ্যাক্টিভিটির জন্য হাটে আসা ভোক্তা ও সাধারণ জনগণের মাঝে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে।”

পাশাপাশি হাট থেকে ‘গিয়ার’ হাতে সেলফি তুলে এর অফিসিয়াল ফেইসবুক পাতার নির্দিষ্ট পোস্টের কমেন্টে সেলফি দিলেই ভোক্তারা পাচ্ছেন আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।

ক্যাম্পেইনটি নিয়ে আপডেট পাওয়া যাবে ‘গিয়ারের অফিসিয়াল ফেইসবুক পাতায়।