‘মুক্তি’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ‘মুক্তি’ প্রকল্পের বিভিন্ন শিক্ষণীয় দিক তুলে ধরে কর্মশালার আয়োজন করেছে ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জ।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, প্রকল্পের অংশগ্রহণকারী, দাতা, বাস্তবায়নকারী এবং অংশীদারদের উপস্থিতিতে প্রকল্পের কার্যক্রম, ফলাফল এবং এর প্রভাব তুলে ধরাই ছিল আধা বেলার এই কর্মশালার উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জ এই কর্মশালার আয়োজন করেছে মূলত একটি জাতীয় অনুষ্ঠানে প্রকল্পের অংশগ্রহণকারী, তাদের সমিতি এবং উপদেষ্টা কমিটিকে স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং উপস্থিত অন্যান্যদের সাথে তাদের সম্প্রদায়ের মতামত ভাগ করে নেওয়ার সুযোগ করে দিতে।
“প্রজেক্ট মুক্তি মূলত ডিজাইন করা হয়েছিল যাতে এই ক্ষুদ্র গোষ্ঠীগুলো টেকসইভাবে বাধ্যতামূলক শ্রম (বন্ডেড লেবার) এবং শিশু শ্রমের শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করতে পারে।”
ইউরোপিয়ান কমিশনের ইনক্লুসিভ গভর্নেন্স বিভাগের টিম লিডার মিস আমাইয়া জাবালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কে এইচ মাহবুবুল হকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
