২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমগীর র‌্যাঞ্চের গরু কেনা যাবে মোনার্ক মার্টে

আগামী কোরবানির ঈদ উপলক্ষে ই কমার্স প্লাটফর্ম মোনার্ক মার্টে নিজেদের খামারের গরু প্রদর্শন করবে আলমগীর র‌্যাঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2022, 09:07 PM

Updated : 14 Jul 2022, 06:14 PM

সম্প্রতি দুই কোম্পানি এবিষয়ে চুক্তি সই করেছে বলে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, মোনার্ক মার্টে প্রকাশিত ছবি ও ভিডিও এর মাধ্যমে গ্রাহক গরু কেনার আগে গরুর জাত, ওজন, বয়স ও রঙ সম্পর্কে ধারণা নিতে পরবেন।

এছাড়া আলমগীর র‌্যাঞ্চ তাদের পণ্য নিজ দায়িত্বে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে।

চুক্তি সই অনুষ্ঠানে আলমগীর র‌্যাঞ্চের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান, মোনার্ক মার্টের চিফ অপারেটিং অফিসার জাহিদ কামাল উপস্থিত ছিলেন।

লাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলমগীর র‌্যাঞ্চের খামারে বেড়ে ওঠা গবাদি পশু ইতোমধ্যেই বেশ পরিচিতি অর্জন করেছে।