২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী

ঈদ পুনর্মিলনীর আয়োজন করল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2022, 12:43 AM

Updated : 02 Aug 2022, 01:29 PM

ঈদের ছুটি শেষে রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এই পুনর্মিলনী হয় বলে বেসরকার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।

এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, আলতাফ হুসাইন ও নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির অধ্যক্ষ এস এম রবিউল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান, উপশাখা ইনচার্জ ও বিদেশে দায়িত্বরত প্রতিনিধিরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।