২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনশ্রীতে মিনিস্টারের নতুন শো রুম

রাজধানীর বনশ্রীতে নতুন একটি মেগা শো রুম উদ্বোধন করেছে ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2022, 10:52 PM

Updated : 02 Aug 2022, 01:23 PM

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ বৃহস্পতিবার বিকালে এর উদ্বোধন করেন।

তিনি বলেন, “দেশীয় পণ্যে বিশ্ব জয়ের লক্ষ্যে আমরা বিভিন্ন ডিজাইনের ইলেক্ট্রনিক্স পণ্যসহ হিউম্যান কেয়ার প্রোডাক্টস নিয়ে এসেছি। যা ইতোমধ্যে মানুষের মন জয় করেছে। তারই ভিত্তিতে রাজধানীবাসীর জন্য আরও একটি নতুন শো রুম চালু করা হল।

“আশা করি এই শো রুমটির মাধ্যমে বনশ্রীর আশেপাশের মানুষ খুব সহজেই সাশ্রয়ী মূল্যে দেশীয় পণ্য ফ্রিজ, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, ইলেকট্রিক কেটলি, হিউম্যান কেয়ার প্রোডাক্টস কিনতে পারবেন।”

কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই শো রুমের ফলে স্থানীয় গ্রাহকরা সহজে মিনিস্টারের সকল ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়ার পণ্য ‘সাশ্রয়ী মূল্যে’ কিনতে পারবেন।

এছাড়া এই শো রুমে পাওয়া যাবে বিভিন্ন অফারে মিনিস্টারের অন্যান্য পণ্য। একই সাথে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিনিস্টারের নতুন শো রুমে চলছে বিশেষ অফার ও ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম লিটন, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মো. রিয়াজ মাহমুদ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সহকারী পরিচালক (সেলস এন্ড মার্কেটিং-ঢাকা জোন) মো. সজিবুল ইসলাম।