ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইসিএ ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক
নেদারল্যান্ডসের কোম্পানি রয়্যাল আইআইচসি থেকে ১০টি ড্রেজার আমদানির জন্য বাংলাদেশের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে বৈদেশিক মুদ্রায় ঋণের ব্যবস্থা করে দিচ্ছে সিটি ব্যংক।
এসব ড্রেজার কেনার জন্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে সিটি ব্যাংকের মাধ্যমে ২৮ দশমিক ৬৩ মিলিয়ন ইউরো ঋণ দিচ্ছে জার্মানির কমার্জ ব্যাংক ও G‡KG e¨vsK।
সোমবার সিটি ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেছে, বৈদেশিক মুদ্রায় ইসিএ ঋণ আয়োজনের এ ব্যবস্থা করেছে সিটি ব্যাংক।
সম্প্রতি নেদারল্যান্ডসের কিন্ডারডজেকে এট্রাডিয়াসের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে রয়্যাল আইআইচসি প্রধান কার্যালয়ে এ বিষয়ে চুক্তি হয়।
সিটি ব্যাংক জানিয়েছে, এট্রাডিয়াসের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে বাংলাদেশি কোনো বেসরকারি বাংকের ইসিএ ঋণ আয়োজনের ঘটনা এ প্রথম।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং হেড অব স্ট্রাকচার্ড ফিন্যান্স মাহবুব জামিল।
চুক্তিতে সই করেন এক্সপোর্ট অ্যান্ড এজেন্সি ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ক্লাস ভেন ইয়ারসিল এবং কমার্জ ব্যাংকের করপোরেট ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লরেন্স ভেন কেলার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একেএ এক্সপোর্ট ফিন্যান্স ব্যাংকের এক্সপোর্ট অ্যান্ড এজেন্সি ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট স্টেফান রাজমান, রয়্যাল আইআইচসি এর ডিরেক্টর সেলস রবার্ট জাপ্পিজ, ডিরেক্টর করপোরেট ফিন্যান্স ও পারসোনাল ফিন্যান্স গুইদু ফিরেট এবং এরিয়া সেলস ডিরেক্টর কি-স ডার্কস এমএসসি, এট্রাডিয়াসের সিনিয়র এক্সপোর্ট ক্রেডিট স্পেশ্যালিস্ট দুক দুদক ভেন হিল, বিজনেস কানেকশন বিভি এর ব্যবস্থাপনা পরিচালক এম নাহিদ হাসান।
