২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন ব্যাংকে লেনদেন সেবা ফিরেছে  

সফটঅয়্যার হালনাগাদ শেষে তিন পর স্বাভাবিক লেনদেনে ফিরেছে ইস্টার্ন ব্যাংকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2022, 05:06 PM

Updated : 14 Jul 2022, 05:43 PM

রোববার বেসরকারি ব্যাংকটি তাদের গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়েছে, গ্রাহকরা এখন তাদের ব্যাংক হিসাবে লেনদেন করতে পারবেন।

ফলে ইস্টার্ন ব্যাংকে যাদের একাউন্ট আছে, তারা টাকা তুলতে, জমা দিতে বা অন্য কোনো অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। অনলাইনেও লেনদেন করতে পারবেন। ডেবিট কার্ডও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডে লেনদেনও চলবে।

ইস্টার্ন ব্যাংক এর আগে জানিয়েছিল, সফটঅয়্যার হালনাগাদের জন্য বুধবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে রোববার সকাল পর্যন্ত তাদের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলা নববর্ষের ছুটির মধ্যে ইস্টার্ন ব্যাংকের একাউন্টধারী গ্রাহকরা এই সময়ে অর্থ লেনদেন করতে পারেননি।