২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে দেড় হাজার নতুন ডিজাইন আনল এপেক্স

ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে দেড় হাজার নতুন ডিজাইনের ফুটওয়্যার ডিজাইন এনেছে দেশের অন্যতম প্রধান পাদুকা তৈরির কোম্পানি এপেক্স।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 09:01 PM

Updated : 29 Apr 2022, 12:00 AM

প্রতিষ্ঠানটির এবারের ‘সব ভুলে ঈদ হোক দিল খুলে’ ক্যাম্পেইন চলবে প্রথম রমজান থেকেই।

এ উপলক্ষে শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এপেক্স জানায়, এবারের ঈদে এপেক্স’র নিজস্ব ব্র্যান্ড ভেনচুরিনি, ম্যাভরিক, স্প্রিন্ট, মুচি, নিনো-রসি ও টুইঙ্কলার’র প্রায় দেড় হাজার নতুন ডিজাইন বাজারে এসেছে, যা দেশজুড়ে এপেক্স’র সব স্টোরে মিলছে।

“ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবছরের মতো এবারও ভক্তদের জন্য রেকর্ড সংখ্যক নতুন কালেকশন নিয়ে এসেছে এপেক্স।”

সব শ্রেণি-পেশার মানুষের এবারের ঈদ কালেকশন ভালো লাগবে বলে আশা ব্যক্ত করেছে এপেক্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ, মহাব্যবস্থাপক (জিএম) সাগ্নিক গুহ ও চিফ ম্যানুফ্যাকচারিং অফিসার রামচন্দ্রন জয়প্রকাশ।